১০৫৬ পদে বাংলাদেশ ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত!

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Bank Job Circular 2026) অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অধীনে ০৪টি ভিন্ন ভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার মধ্যে সমন্বিত ব্যাংকে সিনিয়র অফিসার, বাংলাদেশ ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর ও মূখ্য আইন বিষয়ক কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে জনবল নিয়োগ দেওয়া হবে।

নতুন এই Bangladesh Bank নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, সর্বমোট ২৭টি ক্যাটাগরির পদে মোট ৯০৩+২৬+১২৬+০১ = ১০৫৬ জনকে (বিশাল নিয়োগ) নিয়োগ দেওয়া হবে। এই আকর্ষণীয় সরকারি চাকরিগুলোতে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের যেকোনো প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।

আপনি যদি BB Job Circular 2026-এ আবেদন করতে আগ্রহী হন, তবে বিজ্ঞপ্তি অনুসারে আগামী ০৪, ২১ জুন ও ০২ জুলাই ২০২৬ রাত ১১:৫৯ মিনিট-এর মধ্যে অনলাইনে বা অফলাইনে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে বাংলাদেশ ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তিসমূহের বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।

এক নজরে বাংলাদেশ ব্যাংক চাকরি ২০২৬

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)
জব লোকেশনবাংলাদেশের যেকোনো স্থানে
পদের ক্যাটাগরি২৭ টি
মোট শূন্যপদ৯০৩+২৬+১২৬+০১ = ১০৫৬ জন
চাকরির ধরনসরকারি চাকরি (স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক)
বয়সসীমা১৮ থেকে ৩২ বছর (ক্ষেত্রবিশেষে ভিন্ন)
শিক্ষাগত যোগ্যতাএসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত
জেলাসকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
বেতন/গ্রেডজাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
আবেদনের ফি২০০ টাকা (পদ অনুযায়ী)
বিজ্ঞপ্তির সোর্সঅফিশিয়াল ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২২ এপ্রিল, ১১, ১৩ ও ২১ মে ২০২৬
আবেদন শুরুর তারিখ২৮ এপ্রিল, ১১, ১৪ ও ২১ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ০৪, ২১ জুন ও ০২ জুলাই ২০২৬ রাত ১১:৫৯ মিনিট
আবেদন পদ্ধতিঅনলাইন এবং ডাকযোগে
(erecruitment.bb.org.bd)

প্রতিষ্ঠান পরিচিতি

বাংলাদেশ ব্যাংক (Central Bank of Bangladesh) দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে অর্থনৈতিক স্থিতিশীলতা ও ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ নিশ্চিত করে। ব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC) সচিবালয় এবং নিজস্ব এইচআরডি ডিপার্টমেন্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অত্যন্ত স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় জনবল নিয়োগ দিয়ে থাকে।

অফিশিয়াল ওয়েবসাইটwww.bb.org.bd
হেড অফিসের ঠিকানাবাংলাদেশ ব্যাংক বিল্ডিং, মতিঝিল, ঢাকা – ১০০০।
ফোন নাম্বার৮৮০২৭১২৫৬২৫
ফ্যাক্স নাম্বার৮৮০২৯৫৬৬২১২
ইমেইলwebmaster@bb.org.bd

পদের সংক্ষিপ্ত বিবরণ

বিজ্ঞপ্তি ০১: সমন্বিত ব্যাংক (সিনিয়র অফিসার)

ক্রমিকপদের নামপদ সংখ্যাবেতনস্কেল/গ্রেড
সিনিয়র অফিসার (সাধারণ)৯০৩ টি২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

বিজ্ঞপ্তি ০২: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)

ক্রমিকপদের নামপদ সংখ্যাবেতনস্কেল/গ্রেড
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)২৬ টি৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

বিজ্ঞপ্তি ০৩: মূখ্য আইন বিষয়ক কর্মকর্তা

ক্রমিকপদের নামপদ সংখ্যাবেতনস্কেল/গ্রেড
মূখ্য আইন বিষয়ক কর্মকর্তা০১ টিআলোচনা সাপেক্ষে

বিজ্ঞপ্তি ০৪: দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (SPCBL)

ক্রমিকপদের নামপদ সংখ্যাবেতনস্কেল/গ্রেড
সহকারী ব্যবস্থাপক (জেনারেল)০৬ টি২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
সহকারী ব্যবস্থাপক (ভল্ট)০১ টি২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
সহকারী ব্যবস্থাপক (উৎপাদন)০১ টি২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
সহকারী ব্যবস্থাপক (এক্সামিনেশন)০১ টি২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
অফিসার (জেনারেল)০৭ টি১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
অফিসার (এক্সামিনেশন)০১ টি১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
অফিসার (উৎপাদন)০৬ টি১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
উপ-সহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (বিদ্যুৎ)০১ টি১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)০১ টি১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
১০টেকনিশিয়ান (সিভিল)০১ টি৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
১১সহকারী০৭ টি৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
১২প্রোডাকশন চেকার (পিসি)১৩ টি৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
১৩ইন্টারনাল চেকার (আইসি)১৩ টি৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
১৪পরীক্ষক২৭ টি৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
১৫গাড়ী চালক০২ টি৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
১৬ফর্ক লিফট অপারেটর০৫ টি৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
১৭পাঁচক০২ টি৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
১৮জুনিয়র কেয়ারটেকার (পিয়ন)০২ টি৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
১৯জুনিয়র কেয়ারটেকার (ক্লিনার)০৩ টি৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
২০জুনিয়র কেয়ারটেকার (সার্ভিস বয়)০২ টি৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
২১নিরাপত্তা প্রহরী১০ টি৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
২২জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন নিয়ন্ত্রণ)০২ টি৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
২৩জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল)০১ টি৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
২৪জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন)১১ টি৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সিনিয়র অফিসার (সাধারণ)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ে ন্যূনতম ২টি প্রথম বিভাগ। কোনো পর্যায়ে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি। সাথে কম্পিউটার/তথ্য প্রযুক্তি বিষয়ে ৬ মাসের ডিপ্লোমা/ট্রেড কোর্স (কম্পিউটার বিজ্ঞানে স্নাতকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।মূখ্য আইন বিষয়ক কর্মকর্তা

শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে স্নাতক ডিগ্রী এবং আইন বিষয়ক পেশায় কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা।সহকারী ব্যবস্থাপক (জেনারেল / ভল্ট / এক্সামিনেশন)

শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রী। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগসহ যেকোন ২টিতে ১ম বিভাগ থাকতে হবে।সহকারী ব্যবস্থাপক (উৎপাদন)

শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল/তড়িৎকৌশল/শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।অফিসার (জেনারেল / এক্সামিনেশন)

শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রী। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগসহ যেকোন ২টিতে ১ম শ্রেণি থাকতে হবে।অফিসার (উৎপাদন)

শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল/তড়িৎকৌশল/শিল্প উৎপাদন/গ্রাফিক আর্টস/প্রিন্টিং টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ / সিভিল)

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।টেকনিশিয়ান (সিভিল)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি এবং পুরকৌশলে ৬ মাসের ট্রেড কোর্স অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।সহকারী / চেকার / পরীক্ষক

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ থাকতে হবে।গাড়ী চালক / ফর্ক লিফট অপারেটর

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাশসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স।পাঁচক

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ এবং রান্নার কাজে ৩ বছরের অভিজ্ঞতা।জুনিয়র কেয়ারটেকার / জুনিয়র টেকনিশিয়ান

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাশ। টেকনিশিয়ান পদের জন্য ভোকেশনাল অগ্রাধিকার পাবে।নিরাপত্তা প্রহরী

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ২য় বিভাগে এসএসসি পাশ। প্রতিরক্ষা বাহিনী থেকে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার।

আবেদন করার পদ্ধতি

১. সিনিয়র অফিসার ও SPCBL পদের জন্য (রকেট পদ্ধতি)

  • বাংলাদেশ ব্যাংকের erecruitment.bb.org.bd ওয়েবসাইটে প্রবেশ করে Online Registration করুন বা বিদ্যমান CV ব্যবহার করুন।
  • ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করুন।
  • আবেদন ফি ২০০/- টাকা ডাচ বাংলা ব্যাংক এর মোবাইল ব্যাংকিং ‘রকেট’ (Rocket)-এর মাধ্যমে Biller ID: 499 সিলেক্ট করে পরিশোধ করুন।
  • প্রাপ্ত TxnID ওয়েবসাইটে বসিয়ে Payment Verify সম্পন্ন করে Tracking Page সংগ্রহ করুন।

২. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের জন্য (বাংলা QR পদ্ধতি)

  • erecruitment.bb.org.bd ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করুন।
  • আবেদন সাবমিট করার পর Bangla QR code সম্বলিত একটি Payment Page পাবেন।
  • Bangla QR সাপোর্ট করে এমন পেমেন্ট অ্যাপ দিয়ে স্ক্যান করে ২০০ টাকা ফি জমা দিন।
  • SMS পাওয়ার পর ওয়েবসাইটে Verify Payment Link-এ ক্লিক করে ভেরিফাই করুন।

৩. মূখ্য আইন বিষয়ক কর্মকর্তা পদের জন্য (অফলাইন/ইমেইল)

  • CV, ছবি, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপিসহ সরাসরি বা ডাকযোগে হার্ডকপি পাঠান।
  • ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা।
  • অথবা ইমেইলে সফটকপি পাঠান: gm.hrd@bb.org.bd

প্রস্তুতি ও এক্সপার্ট টিপস

  • পেমেন্ট ভেরিফাই: সিনিয়র অফিসার, SPCBL এবং ডাটা এন্ট্রি পদের ক্ষেত্রে শুধু টাকা পাঠালেই হবে না। ওয়েবসাইটের নির্দিষ্ট ফিল্ডে Transaction ID (TxnID) বসিয়ে অবশ্যই Payment Verify করতে হবে, অন্যথায় প্রবেশপত্র পাবেন না।
  • পছন্দক্রম নির্ধারণ: আবেদন দাখিলের পর ব্যাংক বা পদের পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। তাই আবেদনের আগেই খুব সাবধানে পছন্দক্রম ঠিক করে নিন।
  • তথ্য যাচাই: এসএসসি সনদ অনুযায়ী নিজের নাম, পিতা-মাতার নাম এবং জন্ম তারিখ দিবেন। কোনো তথ্য ভুল দিলে মৌখিক পরীক্ষায় প্রার্থিতা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে।

Bangladesh Bank Job Circular 2026 Images / PDFs

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর অফিশিয়াল ছবিসমূহ নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজগুলোতে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে।

Bangladesh Bank Job Circular 2026
নিয়োগ বিজ্ঞপ্তি ০১Bangladesh Bank Job Circular 2026Bangladesh Bank Job Circularসমন্বিত ব্যাংক (সিনিয়র অফিসার) Circular
Apply Online for the Post of Senior Officer(General) (Job ID: 26101) of 9 Banks and 2 FIs

বিজ্ঞপ্তির সোর্সঃ অফিশিয়াল ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd, ২১ মে ২০২৬অনলাইনে আবেদন শুরুর সময়ঃ ২১ মে ২০২৬আবেদনের শেষ সময়ঃ ২১ জুন ২০২৬, রাত ১১.৫৯ টাআবেদনের পদ্ধতিঃ অনলাইনআবেদনের
Bangladesh Bank Job Circular 2026 pdf
নিয়োগ বিজ্ঞপ্তি ০২Bangladesh Bank Job Circular 2026 pdfBangladesh Bank Circular 2026ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি) Circular
Job Circular for the post of Data Entry/Control Operator (IT) of Bangladesh Bank
বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বিজ্ঞপ্তির সোর্সঃ অফিসিয়াল ওয়েবসাইট, ১৩ মে ২০২৬অনলাইনে আবেদন শুরুর সময়ঃ ১৪ মে ২০২৬আবেদনের শেষ সময়ঃ ২১ জুন ২০২৬ রাত ১১:৫৯ টায়আবেদনের পদ্ধতিঃ অনলাইনআবেদনের লিংকঃ erecruitment.bb.org.bd অনলাইনে আবেদন করুন
Bank Job Circular 2026
নিয়োগ বিজ্ঞপ্তি ০৩মূখ্য আইন বিষয়ক কর্মকর্তা CircularBank Job Circular 2026বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক প্রথম আলো, ১৩ মে ২০২৬আবেদনের শেষ সময়ঃ ০২ জুলাই ২০২৬আবেদনের পদ্ধতিঃ ডাকযোগে / সরাসরি / ইমেইল
BB Job Circular 2026
নিয়োগ বিজ্ঞপ্তি ০৪দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (SPCBL) Circular
Circular for 24 categories of posts of The Security Printing Corporation (Bangladesh) LtdBB Job Circular 2026Bangladesh Bank Job Circular 2026erecruitment.bb.org.bdবিজ্ঞপ্তির সোর্সঃ অফিসিয়াল ওয়েবসাইটঅনলাইনে আবেদন শুরুর সময়ঃ ২৮ এপ্রিল ২০২৬আবেদনের শেষ সময়ঃ ০৪ জুন ২০২৬ রাত ১১:৫৯ টায়আবেদনের পদ্ধতিঃ অনলাইন আবেদনের লিংকঃ erecruitment.bb.org.bdঅনলাইনে আবেদন করুন

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. বাংলাদেশ ব্যাংকে চলমান নিয়োগে মোট পদ সংখ্যা কত?

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ৪টি নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট ১০৫৬টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।২. আবেদন ফি কীভাবে জমা দিতে হবে?

বিজ্ঞপ্তি ভেদে আবেদন ফি ২০০ টাকা। ডাটা এন্ট্রি পদের জন্য ‘Bangla QR’ এবং অন্যান্য পদের জন্য ‘রকেট’ এর মাধ্যমে ফি পরিশোধ করে পেমেন্ট ভেরিফাই করতে হবে।৩. একাধিক পদে কি আবেদন করা যাবে?

হ্যাঁ, আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে মিলে গেলে আপনি আলাদা আলাদা বিজ্ঞপ্তির ভিন্ন ভিন্ন পদে আবেদন করতে পারবেন।

প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও নির্বাচনী পরীক্ষার তারিখ পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন নিচে উল্লেখিত কাগজপত্রগুলো সাথে আনতে হবে:

  • সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র।
  • ‘O’ Level ও ‘A’ Level অথবা বিদেশি ডিগ্রি থাকলে সমমান সার্টিফিকেটের কপি।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি।
  • সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদনের কপি।
  • আবেদনপত্রের (Tracking Page) এক কপি।

আমরা বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Bank Job Circular 2026) সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নিয়মিত এ ধরনের আরো আপডেট পেতে আমাদের সরকারি চাকরির খবর ক্যাটাগরিটি ভিজিট করুন।

Leave a Comment